জনবহুল ও পুলিশি নিরাপত্তা প্রবণ এলাকার মধ্যে পড়ে মালদা শহরের ৪২০ মোড় সহ কাণীর মোড় এলাকা। এই রাস্তা দিয়ে দিন রাত সমানে যাতায়াত করতে থাকেন বহু মানুষ। আর এই জনবহুল এলাকার তিনটি মোবাইলের দোকানে একই রাতে ঘটল চুরির ঘটনা। যা দেখে বুধবার সকালে এক প্রকার হতভম্ব হয়ে পড়ে গোটা শহরবাসী। জানা যায়, শহরের ৪২০ মোড়ে ও কানীর মোড়ে থাকা তিনটি মোবাইলের দোকানের সাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর নামিদামি কোম্পানির মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দেয় চোরের দল। যদিও তিনটি দোকান থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মতো মোবাইল চুরি গেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। কিন্তু পুলিশি নিরাপত্তা প্রবন এলাকা থাকা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটল, তা নিয়ে কোনো ধারনাই করতে পারছেন না দোকান মালিক থেকে সাধারন মানুষ। গোটা ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে।
এই ঘটনায় চুরি যাওয়া এক দোকানের মালিক প্রতাপ দাস বলেন, দোকানে চুরির খবর পেয়ে দোকানে এসে দেখেন কে বা কারা তার দোকানের সমস্ত নামী-দামী কোম্পানির মোবাইল চুরি করেছে। তবে তার দোকান থেকে প্রায় ৫ লক্ষ টাকার মোবাইল চুরি গেছে বলে তিনি দাবী করেন।
এদিকে কবিতা সাহা নামে এক স্থানীয় বাসিন্দা জানান, মালদা শহরে এক রাতে তিনটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। জনবহুল এলাকা থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই চুরির ঘটনা ? তা নিয়ে শহরের নিরাপত্তা যে প্রশ্নের মুখে রয়েছে এমনটাই ফুটে উঠল তার কথাই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AmscBLqZGcU